ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলহামদুলিল্লাহ, গতকাল অনুষ্ঠিত হলো ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশন এর ১৪ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১০০ জন পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া এতিম শিশুদের জন্য বিশেষ দুপুরের খাবারের আয়োজন করে দিনটিকে আরও অর্থবহ করে তোলা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মানবকল্যাণ সোসাইটি চেয়ারম্যান আবুল খায়ের, উপদেষ্টা দেলোয়ার হোসেন বাহার (দাগুনভূইয়া), উপসহকারী কৃষি অফিসার মারুফ ভাই, ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) কাজী জহিরুল ইসলামসহ সংগঠনের অসংখ্য নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।


🎂 কেক স্পন্সর করেছে: @Cake Maker Delights

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "মানবসেবার অঙ্গীকারে এই সংগঠন এগিয়ে যাবে এবং আগামী দিনগুলোতে আরও বেশি কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখবে।"